ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল

আফগান সরকারকে একহাত নিলেন মালালা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১০:২৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১০:২৪:৪৮ পূর্বাহ্ন
আফগান সরকারকে একহাত নিলেন মালালা
আফগানিস্তানের তালেবান সরকারের নারী ও মেয়েদের প্রতি দমনমূলক নীতির কঠোর সমালোচনা করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারী শিক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

রোববার (১২ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, মালালা সম্মেলনে বলেন, “তালেবান নারীদের মানুষ হিসেবে দেখে না। তাদের নীতির মধ্যে ইসলামের কোনো শিক্ষা নেই। তারা নারী ও মেয়েদের শাস্তি দিচ্ছে এবং লিঙ্গ বৈষম্যের ব্যবস্থা চালু করছে।”

নারী শিক্ষার প্রতি এমন দমনমূলক অবস্থানের কারণে পুরো সমাজ পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন মালালা। তিনি বলেন, “এ সমস্যা মোকাবেলা না করলে শুধু আফগানিস্তান নয়, পুরো অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

নারী শিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে মালালাকে গুলি করে তালেবান। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েও ভাগ্যক্রমে বেঁচে যান। এরপর তিনি যুক্তরাজ্যে চিকিৎসা নেন এবং সেখানেই স্থায়ী হন।

২০১৪ সালে মালালা নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন, তিনিই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। ২০১৮ সালে প্রথমবার পাকিস্তানে ফেরেন তিনি। এরপর বিভিন্ন সময় দেশে ফেরার মাধ্যমে নারীর শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছেন।

নারী শিক্ষা বিষয়ক এই সম্মেলনের প্রথম দিন বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দ্বিতীয় দিনে মালালা বলেন, “নিজ দেশে ফিরতে পেরে আমি অত্যন্ত খুশি। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত রাখলে আমাদের সমাজ পিছিয়ে যাবে। এটি শুধু নারীদের সমস্যা নয়, বরং গোটা সমাজের।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।