ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রায়হান রাফীর বাবা মারা গেছেন

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন
রায়হান রাফীর বাবা মারা গেছেন
দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।”

তমা আরও লিখেছেন, “এমন কিছু লিখে জানাতে হবে, তা কখনো কল্পনাও করিনি। আঙ্কেলকে আগামীকাল মঙ্গলবার সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রাফি এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে এই কঠিন সময়ে তারা ধৈর্য ধরে থাকতে পারে। আল্লাহ মাটির মতো সরল মানুষটিকে তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।”

জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, রায়হান রাফী তার অসাধারণ নির্মাণশৈলীর জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘তুফান’, যেখানে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর অভিনয় দর্শকদের মন কেড়েছে। এছাড়াও তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’-এর মতো সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন।

রায়হান রাফীর পরিবারের এই শোকের সময়ে সবাই তাদের জন্য প্রার্থনা করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে