ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

বিদেশে টাকা পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১০:৪৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১০:৪৪:২৯ পূর্বাহ্ন
বিদেশে টাকা পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বিদেশে সেবার বিপরীতে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে নিয়মিত বৈদেশিক ব্যয় বাবদ অর্থ পাঠাতে পারবে। এর জন্য কোনো নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে না।

রোববার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ফি, ক্রেডিট রেটিং সেবার ফি এবং মূল্য যাচাই সংক্রান্ত ফি অন্তর্ভুক্ত। এছাড়া বিদেশ ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার খরচও ব্যাংকগুলোর মাধ্যমে পরিশোধ করা যাবে।

পুঁজিবাজারের ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলো আর্থিক তথ্য ও যোগাযোগসেবা খাতে বিদেশে ফি পাঠানোর জন্য আর নিয়ন্ত্রণ সংস্থার অনুমতির প্রয়োজন হবে না।

তবে ব্যক্তিগত কার্ডধারীরা বছরে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত সেবামূলক ব্যয় করতে পারবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের