ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:২৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:২৩:৩৪ পূর্বাহ্ন
ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ
যুক্তরাষ্ট্রের লস অঞ্জেলেসে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকজন হলিউড তারকার বিলাসবহুল প্রাসাদ। এর মধ্যে অন্যতম হলিউড তারকা প্যারিস হিলটনের মালিবুতে অবস্থিত বিলাসবহুল বাড়ি, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্যারিস হিলটন নিজের বাড়ি পুড়তে সরাসরি টেলিভিশনে দেখেছেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোড়া বাড়ির ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি জানান, বাড়ির সঙ্গে সঙ্গে মূল্যবান অনেক স্মৃতি ও জিনিসপত্রও পুড়ে গেছে।

দাবানলের কারণে শুধু প্যারিস হিলটন নয়, আরও অনেক তারকাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যান্ডি মুর, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসসহ অন্যান্য হলিউড তারকার বিলাসবহুল আবাসস্থলও দাবানলে পুড়ে গেছে।

এছাড়া, অভিনেত্রী জেমি লি কার্টিস, অস্কার বিজয়ী অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি এবং পুরস্কৃত কমেডিয়ান বিলি ক্রিস্টালও তাদের বাড়ি হারিয়েছেন।

দাবানলের ঝুঁকি থেকে বাঁচতে হলিউড তারকা বেন অ্যাফ্লেক প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী জেনিফার গার্নারের বাসায় আশ্রয় নিয়েছেন, তবে তার নিজস্ব বাড়ি অক্ষত রয়েছে। বেন ছয় মাস আগে ২ কোটি ডলার খরচ করে বাড়িটি কিনেছিলেন।

এই ভয়াবহ দাবানল প্রমাণ করেছে যে, এমন ভয়াবহ প্রকৃতিক বিপর্যয় কোনো স্থান বা ব্যক্তি ছাড়াই তাণ্ডব চালাতে পারে, বিশেষত যখন এটি বিলাসবহুল এলাকার উপর আঘাত হানে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা