ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০২:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০২:৩৭:৩৮ অপরাহ্ন
চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা
আবারও  চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়। ৩৫ প্রত্যাশীদের সমাবেশ সকাল সাড়ে ১০টার শুরু করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে কিছুটা দেরিতে শুরু হয়। শাহবাগ মূল চত্বর থেকে টিএসসির দিকে সমাবেশ করছেন তারা।এদিন শাহবাগ জাদুঘরের সামনে বিএনপির যুবদলের একটি সমাবেশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘এখানে আরেকটি সমাবেশ শুরু হবে, তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে তাদেরকে টিএসসির দিকে সরে সমাবেশ করতে বলা হয়েছে।’এ সময় ৩৫ প্রত্যাশীরা জানান, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সমাবেশের আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি।

 ‘এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, সরকারি চাকরির বয়স ৩৫ করতে হবে, করতে হবে’ বলে সমাবেশ থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা।৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের একজন বলেন, আমাদের ২৪-এর অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মেধার ভিত্তিতে দেশ গঠন কিন্তু এখন দেখছি কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সব করা হচ্ছে। এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।  আন্দোলনকারী এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে