ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:২১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:২১:৫৩ অপরাহ্ন
১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত এই অভিযানে ১৯ হাজার ৪১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত রয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৭৮৭ জন আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৩৮০ জন নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য এবং ৩ হাজার ২৫১ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ১ হাজার ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া, সৌদিতে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় ১৩৬ জনকেও আটক করা হয়েছে। এই অভিযানে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সাথে জড়িত ১৯ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ৩০ হাজার ২৬১ পুরুষ এবং ৩ হাজার ৩১৫ নারীসহ মোট ৩৩ হাজার ৫৭৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে ফেরত পাঠানোর আগে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৩ হাজার ৮৬৯ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং ১০ হাজার ৩১৯ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

এদিকে, মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যদি কেউ কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সাহায্য করে, পরিবহন সুবিধা প্রদান করে বা আশ্রয় দেয়, তবে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে, পাশাপাশি তার সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে