ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:২৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:২৪:২৮ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে গজারিয়ার বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে একটি সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হয়ে যায়, যার ফলে যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাউশিয়া এলাকায় দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে মহাসড়কের ১৩ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সাথে সাথে এই যানজটের মাত্রা আরও বৃদ্ধি পায়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত এবং বিকল গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

কমেন্ট বক্স