ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

অনেক হয়েছে, এবার থামুন : সোনাক্ষী

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০২:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০২:৩৩:৫৩ অপরাহ্ন
অনেক হয়েছে, এবার থামুন : সোনাক্ষী
সোনাক্ষী সিনহা, বরাবরের মতো শান্ত ও ঠান্ডা মাথার মানুষ হলেও সম্প্রতি মেজাজ হারিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। গত জুন মাসে প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এসব নিয়েও তাকে কখনোই মেজাজ হারাতে দেখা যায়নি। কিন্তু এবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাকে দেখে বোঝা গেল তার ধৈর্যের সীমানা।

সেখানে অনুষ্ঠানে প্রবেশ করার সময় ছবি শিকারিরা তাকে অনুসরণ করতে শুরু করেন এবং একের পর এক ছবি তুলতে থাকেন। প্রথমে সোনাক্ষী হাসি মুখে এগিয়ে চলছিলেন, তবে একসময় বিরক্ত হয়ে গিয়ে তিনি ছবির শিকারির উদ্দেশে বলেন, "এবার আপনি থামুন। অনেক হয়েছে।" এরপর তিনি হাত জোর করে অনুরোধ করতে থাকেন, যাতে ছবি তোলা বন্ধ হয়।

এই সময় সোনাক্ষী একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন তার স্বামী জাহির ইকবালও। অভিনেত্রীর আচরণ দেখে ছবি শিকারিরা একে একে তার থেকে সরে যান।

সোনাক্ষী সিনহা বর্তমানে তার নতুন সংসারে মন দিয়েছেন বলে জানা গেছে, তবে পাশাপাশি তিনি নতুন সিনেমার চিত্রনাট্যও পড়ছেন। দ্রুত তার নতুন কাজের ঘোষণা আসতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে