ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার

‘অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে’

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:২০:৩৫ অপরাহ্ন
‘অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে’
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ। তার দাবি, এখন দেশের প্রধান প্রয়োজন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, “৫ আগস্টের বিজয় এমনিতেই আসেনি। এটি ছিল রাজনীতিবিদদের দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফসল। গত ১৫ বছর ধরে রাজনীতিবিদরা মাঠে থেকে সংগ্রাম করেছেন। জুলাই মাসে ছাত্র-জনতা এবং রাজনৈতিক নেতাকর্মীরা একত্রে আন্দোলনে নামলে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।”

তিনি আরও বলেন, “আমাদের ওপর শত শত মামলা দায়ের করা হয়েছিল। সেই দীর্ঘ সংগ্রামের ফসলই হলো ৫ আগস্টের বিজয়। তবে এখন আমাদের প্রধান দাবি একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে স্থানীয় সরকার নির্বাচন কবে এবং কীভাবে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।”

সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে অলি আহমদ বলেন, “আমরা সংস্কার চাই। কিন্তু গত ছয় মাসে কোনো দুর্নীতিবাজ বা লুটেরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আশানুরূপ সংস্কার কার্যক্রম না হওয়ায় জাতি হতাশ। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষের মুখে পড়বে।”

তিনি আরও অভিযোগ করেন, “সরকারের উপদেষ্টারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। যা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য ক্ষতিকর।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ এবং পার্টির সিনিয়র নেতারা।

কমেন্ট বক্স
বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ