ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জবির প্রধান ফটকে তালা,’কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:২৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:২৪:৫৯ অপরাহ্ন
জবির প্রধান ফটকে তালা,’কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ একাধিক ভবনে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা লাগিয়ে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবি জানিয়ে রোববার (১২ জানুয়ারি) সকাল থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন। ১৮ জন শিক্ষার্থী এ অনশনে অংশ নেন, যার মধ্যে কয়েকজন ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন।

দুপুরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের দাবিকে ন্যায়সঙ্গত উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জানান, বুধবার সকালে সংশ্লিষ্টদের সাথে যৌথ সভায় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। একইসঙ্গে অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা