ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজা চার্লসের দাতব্য সংস্থায় অর্থায়ন নৌকার কান্ডারি সালমানপুত্র সায়ানের

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:৩৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:৩৫:০৬ অপরাহ্ন
রাজা চার্লসের দাতব্য সংস্থায় অর্থায়ন নৌকার কান্ডারি সালমানপুত্র সায়ানের
বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এবার যুক্ত হয়েছে আরও একটি বিতর্ক। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান।

রাজা চার্লসের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সায়ান রহমান। তিনি এই সংস্থায় ২.৫ লাখ পাউন্ড অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩.৭৪ কোটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে, সায়ান রহমান লন্ডনে ১২ লাখ পাউন্ডে একটি বাড়ি কিনেছিলেন, যেখানে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। এছাড়া লন্ডনের গ্রসভেনর স্কয়ারে তার মালিকানায় একাধিক সম্পত্তি রয়েছে, যার মূল্য প্রায় ৪.২ কোটি পাউন্ড।

এই তদন্তে উঠে আসে, সায়ান রহমানের মাধ্যমে শেখ রেহানার পরিবার সম্পদ পেয়েছে। এদিকে, ব্রিটেনের অর্থবাজারে দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেই দুর্নীতির অভিযোগের মুখে।

বাংলাদেশে সালমান এফ রহমান, তার ছেলে সায়ান রহমান, এবং পুত্রবধূর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ৮ কোটি ডলারেরও বেশি অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে।

২০১৮ সালে, সায়ান রহমান ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের কার্যক্রম বাংলাদেশে শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই সময় একটি নৈশভোজে রাজা চার্লস তার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে সালমান এফ রহমানের পাশাপাশি সায়ান এফ রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আট কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম