ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

চেক প্রজাতন্ত্রে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত ৬

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:৫৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:৫৮:৫৩ অপরাহ্ন
চেক প্রজাতন্ত্রে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত ৬
চেক প্রজাতন্ত্রের মোস্ট শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রোপেন-বিউটেন সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর রেস্তোরাঁর ভবনটিতে আগুন ধরে যায়।

চেক ফায়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় রেস্তোরাঁ ও আশপাশের ভবন থেকে অন্তত ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি হিটার উল্টে যাওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়।

চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান চেক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "সম্ভবত প্রোপেন-বিউটেন হিটার উল্টে যাওয়ার কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে।"

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে