ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে গেলো আইপিএলের সূচি

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৪:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৪:০৩:১৪ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে গেলো আইপিএলের সূচি
আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৪ মার্চের পরিবর্তে আসরটি শুরু হবে ২১ মার্চ। আইপিএলের ১৮তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

রোববার (১২ জানুয়ারি) রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করতেই আইপিএলের সূচি এক সপ্তাহ পেছানো হয়েছে।

এদিকে, চলমান গুঞ্জন ছিল এবারের আসরে ম্যাচ সংখ্যা বাড়ানো হতে পারে। তবে বিসিসিআই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। গত তিন বছরের মতো এবারও ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

রীতি অনুযায়ী, শিরোপাধারী দলের মাঠেই উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। তাই চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হোম ভেন্যু ইডেন গার্ডেন্সে হবে উদ্বোধনী ম্যাচ। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল।

তবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দরাবাদের হোম ভেন্যু রাজীব গান্ধি স্টেডিয়ামে।

বিসিসিআইয়ের এই সূচি পরিবর্তনের ফলে আইপিএলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সংঘর্ষ এড়ানো সম্ভব হবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ