ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

এইচএমপিভি ভাইরাস রোধে আখাউড়া ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প স্থাপন

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৪:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৪:০৬:০৮ অপরাহ্ন
এইচএমপিভি ভাইরাস রোধে আখাউড়া ইমিগ্রেশনে মেডিকেল ক্যাম্প স্থাপন
সম্প্রতি ভারতে দুজন শিশুর শরীর হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) দ্বারা আক্রান্ত হওয়ার পর, সংক্রমণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এ উদ্দেশ্যে চেকপোস্টে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন চেকপোস্টে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি বলেন, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হচ্ছে। এছাড়া যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারীদের নাম ও পাসপোর্ট নম্বরও লিপিবদ্ধ করা হচ্ছে। ডা. মো. সাখাওয়াত হোসেন আরও জানান, যদি কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি পাওয়া যায়, তবে তাকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে ৫ সদস্যের মেডিকেল টিম আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে কাজ করবে এবং ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা