ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

জেনে নিন কালো ভাপা পিঠা তৈরির রেসিপি

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:০৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:০৯:৪৫ অপরাহ্ন
জেনে নিন  কালো ভাপা পিঠা তৈরির রেসিপি
প্রকৃতিতে শীত নেমে আসার সঙ্গে সঙ্গে ভোজনরসিকদের রসনা তৃপ্তিতে আবহমানকাল ধরেই এ দেশে রয়েছে পিঠা তৈরির চল। শহরের যান্ত্রিকতার পিঠা তৈরির সময় না পাওয়া গেলেও শীতে পিঠা তৈরির ধুম পড়ে প্রতিটি বাড়িতেই। তাই শীত আসার এ সময় মেতে উঠতে পারেন পিঠা তৈরির উৎসবে।বাড়িতে আজ আয়োজন করতে পারেন ভাপা পিঠা তৈরির। শীতের সকালে গরম গরম পিঠার স্বাদ উষ্ণতা ছড়াবে চারপাশে।প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে কালো ভাপা পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে কালো রঙের বিনি চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ পরিমাণমতো, ভেঙে নেয়া খেজুরের গুড় ১ কাপ, নারকেল কোরানো বা ল্ম্বা করে কাটা ১ কাপ, লবণ স্বাদমতো।
 
যেভাবে তৈরি করবেন:  চালের গুঁড়ায় লবণ মিশিয়ে হালকা করে দুধ ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে।এবার চালনিতে চেলে নিন। অন্যদিকে ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। হাঁড়ি না থাকলে যে কোনো হাঁড়িতে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।এ পদ্ধতিও কঠিন মনে হলে হাঁড়ির ওপর স্টিলের ছাঁকনি দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। চুলায় বসিয়ে পানি গরম করে নিন। পাতলা সুতির দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন।এবার বাটিতে চালা চালের গুঁড়া দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এর ওপর এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী