ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:২৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:২৪:৪১ অপরাহ্ন
জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত নেতাদের উপস্থিতিতে ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা অত্যন্ত তাৎপর্য ও সৌহার্দ্যপূর্ণ ছিল। ব্রাজিল-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। ব্রাজিল অনেকগুলো পণ্য রপ্তানি করে। তার মধ্যে দুগ্ধজাত পণ্য, কটন অন্যতম। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য কীভাবে ব্রাজিলে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ব্রাজিলের কোনো বড় ধরনের ইনভেস্ট নেই। এখানে এগ্রোভেস্ট ইন্ড্রাস্টিতে যেন ব্রাজিল ইনভেস্ট করে সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী দিনের বাংলাদেশসহ সব কিছু নিয়ে আমরা কথা বলেছি।জামায়াতের নায়েবে আমির বলেন, আপনারা জানেন দীর্ঘসময় জামায়াতের ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল। যে কারণে আমরা কাউকে ডাকতে পারিনি। বিদেশিরাও এখানে আসতে পারেননি।বিএনপির সঙ্গে জামায়াতের মতবিরোধ কেন হচ্ছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, বিএনপির সঙ্গে তেমন কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে কেউ কেউ সাইডে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট বলেছেন বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। জামায়াত এটা ফিল করে না, আমাদের কোনো বিরোধ আছে। আমরা একসঙ্গে কাজ করছি দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে