ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:৫০:১৭ অপরাহ্ন
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। ছয়জন সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি।

তারা হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মো. মিজানুল রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহমদ চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজির প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করেছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা