ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ছিনতাইসহ ১২ মামলার আসামি ‘বোমারু জসিম’ গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:৫৬:০১ অপরাহ্ন
ছিনতাইসহ ১২ মামলার আসামি ‘বোমারু জসিম’ গ্রেফতার
ছিনতাইসহ ১২ মামলার আসামি ‘বোমারু জসিম’ গ্রেফতাররাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলার আসামি মো. জসিম ওরফে ‘গরু জসিম’ ওরফে ‘বোমারু জসিমকে’ (৪০) গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।সোমবার (১৩ জানুয়ারি) কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, কয়েকজন দুষ্কৃতকারী কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামনে ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী দুজন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেফতার জসিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার জসিম সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কামরাঙ্গীরচর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। গ্রেফতার জসিমের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর, চকবাজার ও খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলা রয়েছে।জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে