ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় সহায়তা দিলেন বিয়ন্সে

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৩:১৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৩:১৬:৩৫ অপরাহ্ন
দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় সহায়তা দিলেন বিয়ন্সে
দাবানলের আগুনে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সেখানকার অধিবাসীরা। ঘর হারিয়ে রাস্তায় রাস্তায় বেড়াতে হচ্ছে লাখো মানুষকে। হলিউডের অনেক তারকারাও হয়েছেন ঘরছাড়া। এছাড়াও এই বিপর্যয়ে এক হলিউড অভিনেতাসহ ২৪ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।দাবানলের এই আঁচে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন মার্কিন পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি তার এক দাতব্য সংস্থার পক্ষ থেকে মোটা অঙ্কের সহায়তার কথা জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এপির খবর অনুযায়ী, বিয়ন্সে তার সেই সংস্থা থেকে 'লস অ্যাঞ্জেলেস ফায়ার রিলিফ ফান্ড' এ আড়াই মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। গত রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিয়ন্সের দাতব্য সংস্থা 'বিয়গুড'।

বিয়গুড এক বিবৃতিতে জানায়, এই দাবানলে যারা বাড়িঘর হারিয়েছে, তাদের জরুরি সহায়তার জন্যই এই অর্থ; যা বিভিন্ন গির্জা ও কমিউনিটি সেন্টারগুলোর মাধ্যমে এই সহায়তা গ্রহণ করা যাবে।বিয়ন্সে ছাড়াও বিপর্যস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেমি লি কার্টিস, তিনি ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন। অন্য তারকারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।এছাড়াও ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নেটফ্লিক্স এবং কমকাস্ট এনবিসিইউনিভার্সাল-ও দাবানলের শিকারদের সহায়তা হিসেবে ১০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল