ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৪:২২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৪:২২:৪১ অপরাহ্ন
অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু
নতুন বছরে বলিউডে সবচেয়ে সুখের সংবাদ ভক্তদের জন্য, আবার জুটি হয়ে ফিরছেন কমেডি কিং প্রিয়দর্শন ও অক্ষয় কুমার। ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘গরম মশালা’র মতো একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে ‘ভূতবাংলো’ নিয়ে আসছেন অক্ষয়-প্রিয়দর্শন। যে সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।আর অক্ষয় কুমারের সেই ‘ভূতবাংলো’তেই বিশেষ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। এবার সিনেমাটিতে যুক্ত হওয়ার খবর জানালেন অভিনেত্রী টাবু। সেই সঙ্গে জানালেন, যিশু সেনগুপ্তও রয়েছেন এতে। রবিবার শুটিং শুরু হওয়ার খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।তার সেই পোস্টেই যিশু সেনগুপ্তর নাম জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘আমরা এখানে বন্দি।’

 টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা সিনেমার পাশাপাশি চুটিয়ে হিন্দিতেও অভিনয় করছেন।৩টি দক্ষিণী সিনেমাও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মারদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’-এ খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় যিশু। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু।আর সেই খবরটা ফাঁস করলেন টাবু। অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’তে ওয়ামিকা গাব্বিও রয়েছেন।

জানা যাচ্ছে, এই সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলো’র গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও বক্স অফিসে সুনামি আনতে পারবে কি না, আপাতত সেদিকেই নজর অক্ষয় ভক্তদের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা