ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৫:০৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৫:০৫:৪৩ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।নিহতরা হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বিবি ( ১৮)। ১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল জানান, টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, মঙ্গলবার সকালে ৩ নম্বর মধুরছড়া ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে টয়লেট থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । তিনি জানান, এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত

পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত