ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গবেষণা-উদ্ভাবনে ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৫:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৫:০৭:১৪ অপরাহ্ন
গবেষণা-উদ্ভাবনে ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
দক্ষিণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গবেষণা ও উদ্ভাবনে কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘প্রমোটিং সাউথ রিজিওনাল কো-অপারেশন ইন হায়ার এডুকেশন কনফারেন্সে’ বক্তব্যে তিনি এ কথা বলেন।তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে ইউজিসি চেয়ারম্যান ‘হায়ার এডুকেশন ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট : ওরিয়েন্টিং হায়ার এডুকেশন টু দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লেবার মার্কেট (বাংলাদেশ এক্সপিরিয়েন্স)’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন।ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশসমূহের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও উদ্ভাবন বাণিজ্যিকীকরণের উপযুক্ত পরিবেশ তৈরিতে ইউজিসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক সম্পর্ক তৈরি, প্রায়োগিক গবেষণা পরিচালনা এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইউজিসি অবদান রাখতে আগ্রহী। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার ও বিস্তৃত গবেষণা নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনের সহায়ক পরিবেশ তৈরি এবং দক্ষিণ এশিয়াবাসীর কল্যাণে উদ্ভাবিত প্রযুক্তির বাজারজাতকরণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।বিশ্বব্যাংক ও পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উচ্চশিক্ষা সম্মেলনে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে ৯ সদস্যের এক প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারী অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিক মো. হাসান মারুফ, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা