ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিয়ের দাবিতে প্রেমিকের অফিসে হাজির প্রেমিকা

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৬:০৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৬:০৬:০৫ অপরাহ্ন
বিয়ের দাবিতে প্রেমিকের অফিসে হাজির প্রেমিকা

বগুড়ার শাজাহানপুরে বিয়ের দাবিতে সাব্বির আহম্মেদ নামে এক স্কুলশিক্ষকের কর্মস্থলে গিয়ে হাজির হয়ে বিয়ের দাবি জানিয়েছেন এক প্রেমিকা। গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদবাড়িয়া মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস সুরাইয়া বলেন, সাব্বির আহম্মেদ নামের একজন সহকারী শিক্ষক গত ১ জানুয়ারি আমার স্কুলে যোগদান করেন। সোমবার স্কুলে টিফিন চলাকালে দুপুর দেড়টার দিকে এক নারী স্কুলে হাজির হন এবং সহকারী শিক্ষক সাব্বিরের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। এ সময় ওই নারী জানান, শিক্ষক সাব্বির আহম্মেদ তার প্রেমিক। তার সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি স্কুল ছেড়ে যাবে না। বিষয়টি এলাকার ছড়িয়ে পড়লে নারী-পুরুষ স্কুলে ভিড় জমায়। এমন অবস্থায় বিষয়টি সামলাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানকে জানানো হয়।

তিনি আরও বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান স্কুলে উপস্থিত হন এবং উভয়পক্ষের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। পরে স্কুল ছুটির পর বিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ বাড়িতে চলে যান। কিন্তু শিক্ষক সাব্বির ও তার প্রেমিকাকে ঘিরে উৎসুক জনতা বিদ্যালয় চত্বরেই থেকে যায়।আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ছেলে ও মেয়ের সম্মতিতে রাত ৮টার দিকে স্থানীয় একটি বাড়িতে নিকাহ নিবন্ধকের (কাজী) মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে।আড়িয়া ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজী) নুরুল ইসলাম বাচ্চু বলেন, ছেলে ও মেয়ের সম্মতিতে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। বিয়েটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা