ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা, প্রতিবাদে কাল সড়ক অবরোধ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৩:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৩:২৪:৩২ অপরাহ্ন
পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা, প্রতিবাদে কাল সড়ক অবরোধ
খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।তিনি দাবি করেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন। নিহত ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ) এর কর্মী ছিলেন।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমি ধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তিনি গুলির শব্দ শুনেছেন। পরে জানতে পারেন, এলাকার তিনজনকে হত্যা করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।এখনো কেউ মরদেহ উদ্ধার করতে আসেনি বলেও জানান তিনি।পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন। এলাকা দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করেছেন।

এদিকে ইউপিডিএফ’র তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন