ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গী করতে পারবেন না কোহলিরা

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৬:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৬:১৬:৪৬ অপরাহ্ন
বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গী করতে পারবেন না কোহলিরা
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের কাছে নাকানি চুবানি এবং সবশেষ অস্ট্রেলিয়ায় ভূপাতিত ভারত। সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো গেছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে। রোহিত শর্মাদের এত বড় ব্যর্থতা সহজেই মানতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই ঢেলে সাজাচ্ছে নিয়ম।রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ড এবার কড়া পথেই পা বাড়াচ্ছে। আপাতত তিনটি দিকে বিসিসিআইয়ের নজর— কোহলিদের আলাদা করে গাড়ি ব্যবহার থামানো, সফরে স্ত্রীদের লম্বা সময়ের জন্য রেখে দেওয়া এবং ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করানো। কোচরাও ছাড় পাচ্ছেন না। এখন থেকে কোনো কোচের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না।এই ব্যাপারগুলোতে কড়া ভূমিকা রাখতে যাচ্ছে বিসিসিআই। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবর, ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি খোঁয়ানোর পরই ভুত চেপে বসেছে বোর্ডের মাথায়। তারা সবার আগেই কমাতে চাইছে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীদের থাকার সময়। কোনো ক্রিকেটার তার স্ত্রী-সন্তানকে আসন্ন সফরগুলোতে ১৪ দিনের বেশি কাছে রাখতে পারবেন না। জাতীয় দলের খেলা না থাকলে অবশ্যই তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

ভারতের বর্তমান অধিনায়ক রোহিতকে দিয়েই শুরু হচ্ছে এই চর্চা। আজ থেকে মুম্বাইয়ে রঞ্জি ট্রফি খেলবেন রোহিত। দেশে কিংবা দেশের বাইরে এখন থেকে কোনো ক্রিকেটার নিজস্ব বাহন ব্যবহার করতে পারবেন না। কোহলি হোক, রোহিত কিংবা হালের শুভমন গিল— সবাইকে একসঙ্গে টিম বাসে করে ভ্রমণ করতে হবে।টানা ব্যর্থতার কারণে কোচদের নিয়েও থাকছে নতুন আইন। এখন থেকে কোনো সহকারী কোচ একই পদে তিন বছরের বেশি সময়ের চুক্তি করতে পারবেন না। সেক্ষেত্রে অভিষেক নায়ার, মরনি মর্কেল এবং রায়ান টেন দুশখতদের আগেভাগেই চাকরি খুঁজতে পারে। এই নিয়মের বাইরে থাকবেন না প্রধান কোচ গৌতম গম্ভীরও। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এসব সিদ্ধান্তের কয়েকটি খুব দ্রুতই কার্যকর করতে পারে ভারতের ক্রিকেট বোর্ড।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের