ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১০:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১০:০১:৫০ পূর্বাহ্ন
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার চার দিনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন আদালত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। এই মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা নিয়ে দুই বছরের বেশি সময় কারাবাস করেন তিনি। সেই সঙ্গে অংশ নিতে পারেননি জাতীয় নির্বাচনে।

বিচারপ্রক্রিয়ার সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন শুনানিতে বলেন, “জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকাই আত্মসাৎ হয়নি। কুয়েতের আমিরের পাঠানো পুরো অর্থ ব্যাংকেই জমা রয়েছে। এখানে বেগম খালেদা জিয়া কোনো ধরনের অনিয়ম বা বিশ্বাসভঙ্গ করেননি।”

অপর আইনজীবী কায়সার কামাল দাবি করেন, “অপরাধের কোনো প্রমাণ ছাড়াই খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। মামলাটি ছিল সম্পূর্ণ ফরমায়েশি, যা খালেদা জিয়া এবং তাঁর পরিবারকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়।”

শেখ হাসিনার সরকার পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় দুটি মামলায় সাজা মওকুফ করা হলেও, বেগম খালেদা জিয়া আইনি লড়াই চালিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করেন। আজকের এই রায়ে তাঁর নির্দোষিতার প্রমাণ পাওয়া যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা