ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

টিকটক করায় সাবেক স্ত্রীকে হত্যা করে ধানক্ষেতে ফেললেন স্বামী

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৩:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৩:৩৪:৪৭ অপরাহ্ন
টিকটক করায় সাবেক স্ত্রীকে হত্যা করে ধানক্ষেতে ফেললেন স্বামী
গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার নামের এক নারীকে হত্যার ঘটনায় তার সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।সোমবার (২৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে।এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার পুলিশ জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে একটি অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করে পুলিশ।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মধ্য নারগানা গ্রামের হারুন অর রশিদের মেয়ে শাকিরিনের সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলার শাহ আলমের ছেলে সাইদুর রহমান সানির সঙ্গে বিয়ে হয়। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবার শাকিরিনকে ঢাকার সাভারে বিয়ে দেওয়া হয়। বর্তমান স্বামীর বাড়ি থেকে শাকিরিন বাবার বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ করে গত ২২ সেপ্টেম্বর সকালে ঢাকার নবাবগঞ্জের আহসানিয়া মঞ্জিলে বেড়াতে যান। সেখানে শাকিরিনের টিকটক করাকে কেন্দ্র করে সাবেক স্বামী সানির সঙ্গে মনোমালিন্য হয়। বাকবিতণ্ডার জেরে ফেরার পথে শাকিরিনকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে দেয় সাবেক স্বামী সানি।গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন।

কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সাবেক স্ত্রী শাকিরিনকে হত্যার ঘটনায় সাইদুর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে