ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

চার সংস্কার কমিশনের প্রতিবেদন আজ

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:৩৯:৪৪ অপরাহ্ন
চার সংস্কার কমিশনের প্রতিবেদন আজ
পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবেন। জনপ্রশাসন ও বিচার বিভাগের জন্য সময় বাড়ানো হয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছে। তবে এ আসনে সরাসরি ভোট হবে। কমিশন বলছে, তিন শ আসনের মধ্যে লটারির মাধ্যমে এক শ আসন নির্ধারণ করা হবে, যেখানে কেবল নারীরা প্রার্থী হতে পারবেন। পরবর্তী দুই সংসদে বাকি দুই শ আসনে নারী ভোট হবে। এই পদ্ধতিকে "ঘূর্ণায়মান পদ্ধতি" বলা হচ্ছে।

বাহাত্তরের সংবিধানে তিন শ আসনে সংসদ নির্বাচনের বিধান ছিল এবং ১০ বছরের জন্য সংরক্ষিত নারী আসন রাখা হয় ১৫টি। পরে তা বাড়িয়ে ৫০ করা হয়। তিন শ আসনের অনুপাতে দলীয় সমঝোতার ভিত্তিতে নারী আসন বণ্টন করা হলেও তা নারী ক্ষমতায়নে তেমন কোনো ভূমিকা রাখেনি।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী বলেন, "দলীয় সমঝোতায় নারী এমপি হওয়ার কারণে তাদের ক্ষমতায়ন নিশ্চিত হয়নি। এবার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন বাস্তবায়িত হবে।"

সংস্কার কমিশনের সদস্য ড. মো. আব্দুল আলীম জানান, "সংরক্ষিত নারীদের জন্য ১০০ আসনের প্রস্তাব করা হয়েছে এবং পর্যায়ক্রমে তিনটি সংসদ নির্বাচনে সরাসরি ভোট নিশ্চিত করা হবে।"

কমিশন বলছে, জনপ্রিয়তার ভিত্তিতে নারীরা নির্বাচিত হবেন। অতীতে দলীয় সমঝোতায় পরাজিত নারীরাও এমপি হয়েছেন। এবার সে সুযোগ থাকছে না।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম