ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিলোনিয়া-রামগড় স্থলবন্দর : বাণিজ্য সম্ভাবনা যাচাইয়ে কমিটি

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:৩১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:৩১:০৫ অপরাহ্ন
বিলোনিয়া-রামগড় স্থলবন্দর : বাণিজ্য সম্ভাবনা যাচাইয়ে কমিটি
বিলোনিয়া ও রামগড় স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক কার্যক্রম, রাজস্ব আয়ের সম্ভাবনা এবং যাত্রী চলাচলের সুবিধা পর্যালোচনা করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। সদস্যসচিব হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক)। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি সরেজমিনে বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর পরিদর্শন করে বন্দরের আন্তঃদূরত্ব, আমদানি-রপ্তানি বাণিজ্যের সুযোগ, রাজস্ব আয় এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই করবে।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১২ জানুয়ারি) রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা এ কমিটি গঠনের নির্দেশনা দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা