ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:৪০:৫৯ অপরাহ্ন
চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন আজ (বুধবার) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এই কমিশনগুলো হলো সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ প্রশাসন সংস্কার কমিশন।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনগুলোর প্রধান ও সদস্যরা এসব প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানিয়েছে, এ নিয়ে আজ বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সংস্কার প্রস্তাবগুলোর মূল বিষয়বস্তু তুলে ধরা হবে।

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। এ উদ্দেশ্যে দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠিত হয়েছিল নির্বাচনব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। বাকি চারটি কমিশনের প্রতিবেদন আজ জমা দেওয়া হলো।

সরকার জানিয়েছে, কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাবে ঐকমত্য তৈরি হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। আলোচনার ভিত্তিতে প্রতিবেদন বাস্তবায়নের সময় ও প্রক্রিয়া নির্ধারণের রূপরেখা তৈরি করা হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা