ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

চিকুনগুনিয়ায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:২০:৫৪ অপরাহ্ন
চিকুনগুনিয়ায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি জীবনের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে তার ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ, প্রাক্তন স্বামীর বিয়ে এবং বাবার মৃত্যুর শোক, অন্যদিকে বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসা নেয়ার পর, এবার তিনি মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে শরীরের জয়েন্টে তীব্র ব্যথা অনুভব করছেন সামান্থা। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানান, ‘আমার জয়েন্টগুলো এখনো ঠিক হয়নি’। ছবিটি রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা হয়েছে, যেখানে তিনি চিকিত্সা নিচ্ছেন।

সামান্থা আরও জানান, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে তিনি একেবারেই বিছানায় পড়ে গেছেন এবং টানা চিকিৎসা চলছে। যদিও শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে তিনি শক্ত আছেন এবং পুরোপুরি সুস্থ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া, গত বছর বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যার জন্য তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে অভিনেত্রী তার অসুস্থতার মধ্যেও সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিত থাকছেন এবং ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছেন।

‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা সামান্থা পরবর্তীতে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনীত ‘সিটাডেল: হানি বানি’ সিরিজটিও দারণ সাফল্য পেয়েছে।

কমেন্ট বক্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা