ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সুবিচার নিশ্চিত করে সরকার প্রমাণ করতে চায় শেখ হাসিনার চাইতে ভিন্ন: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:২৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:২৩:৩০ অপরাহ্ন
সুবিচার নিশ্চিত করে সরকার প্রমাণ করতে চায় শেখ হাসিনার চাইতে ভিন্ন: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে সুবিচার নিশ্চিত করা, যা বর্তমান সরকার শেখ হাসিনার আমলের বিচার থেকে কিছুটা ভিন্ন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, "বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করবো," তিনি যোগ করেন, "শেখ হাসিনার সরকারের বিচার প্রক্রিয়া থেকে আমরা ভিন্ন ধরনের বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই, যা সঠিকভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করবে।"

তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার করার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেন বাংলাদেশে কোনও শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় জানান, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার সেই ধরনের ঘটনা এড়ানোর জন্য কাজ চলছে। তিনি জানান, "জুলাই-আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে।"

অপরদিকে, ন্যায় বিচার নিশ্চিত করতে শহীদ পরিবারের কাছে কিছুটা সময় চেয়ে তাজুল ইসলাম বলেন, "বিচারে দেরি করা হবে না, তবে কিছুটা সময় আমরা নিবো, যাতে যুক্তিসঙ্গতভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া যায়। শহীদ পরিবারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা