ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘সন্ত্রাসের মদদদাতার তালিকা’ থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:২৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:২৫:৫২ অপরাহ্ন
‘সন্ত্রাসের মদদদাতার তালিকা’ থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বা সন্ত্রাসের মদদদাতার তালিকা থেকে কিউবাকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দিমুক্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার ওপর থেকে এই তকমা সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে শিথিল করা হবে কিউবার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাও।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাইডেন প্রশাসন এ ঘোষণা দেয়। তার পরপরই ৫৫৩ জন বন্দীকে মুক্তি দিয়েছে কিউবা, যারা দেশটির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছিল। জানা গেছে, ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে।

১৯৬০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র এবং কিউবার সম্পর্ক শীতল হতে থাকে এবং প্রায় পাঁচ দশক ধরে কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল। এই সময়টাতে ওয়াশিংটনে কিউবার এবং হাভানায় যুক্তরাষ্ট্রের কোন দূতাবাস ছিল না। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র এবং কিউবা পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে কিউবাকে সন্ত্রাসবাদে মদদদাতার তালিকা থেকে বাদ দেন। তবে, ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কিউবাকে আবারো ওই তালিকায় যুক্ত করেন। বাইডেন ক্ষমতায় আসার পর বৈদেশিক নীতিতে কিছু পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এটি কিউবা-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি বড় পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা