ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

দাবানল ঠেকিয়ে রেখেছেন লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৪:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৪:১৯:৩০ অপরাহ্ন
দাবানল ঠেকিয়ে রেখেছেন লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কিছু অংশ ধ্বংস করে দেওয়া দু’টি ব্যাপক দাবানলের সীমা চরম পরিস্থিতি সত্ত্বেও মঙ্গলবার আর বাড়তে দেননি দমকল কর্মীরা।চারদিকে শুকিয়ে খটখটে হয়ে থাকা পরিবেশের মধ্যে মরুভূমি থেকে ধেয়ে আসা বাতাসে আগুন আরও উস্কে ওঠার মতো বিপজ্জনক অবস্থা বিরাজ করছে, কিন্তু দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় দাবানল আর ছড়াতে পারেনি। উল্টো দাবানলের ওপর নিয়ন্ত্রণ কিছুটা হলেও বাড়াতে সক্ষম হয়েছেন তারা; জানিয়েছে রয়টার্স।যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি অঙ্গরাজ্য ও দু’টি বিদেশি রাষ্ট্রের প্রায় ৮৫০০ দমকল কর্মী লস অ্যাঞ্জেলেসের দাবানলগুলো বিরুদ্ধে লড়াই করছেন। তারা টানা দ্বিতীয় দিনের মতো দাবানলগুলোকে আর বাড়তে দেননি। তবে ৭ জানুয়ারি শুরু হওয়া এই দাবানলের থাবায় ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রায় সমপরিমাণ এলাকা ধ্বংস হয়ে গেছে।
আকাশযানের একটি বহর শুকিয়ে রুক্ষ হয়ে থাকা পাহাড়গুলোতে পানি ঢালছে ও আগুন নিরোধক ছিটাচ্ছে। নিচে স্থলে থাকা দমকল কর্মীরা পানির পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে ২৪ ঘণ্টা আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তীব্র ঝড়ো বাতাসের কারণে আকাশযানগুলো কখনো কখনো নিচে নামিয়ে রাখতে হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস নগরীর পশ্চিম প্রান্তের দাবানলটিই সবচেয়ে বড়। এই প্যালিসেইডস আগুন ৯৬ বর্গ কিলোমিটার এলাকা (২৩৭১৩ একর) পুড়িয়ে দিয়েছে। কিন্তু দমকল কর্মীরা এটিকে এই সীমার মধ্যেই আটকে রাখতে সক্ষম হয়েছেন আর তাদের নিয়ন্ত্রণ ৩ শতাংশ বাড়িয়ে মোট ১৭ শতাংশে উন্নিত করতে পেরেছেন।নগরীর পূর্ব প্রান্তের পাহাড়গুলোর পাদদেশের ইটন আগুন ৫৭ বর্গ কিলোমিটারের (১৪১১৭ একর) মধ্যেই সীমাবদ্ধ আছে। এই দাবানলের ওপর নিয়ন্ত্রণ ২ শতাংশ বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে গত এপ্রিল থেকে এ পর্যন্ত উল্লেখ করার মতো বৃষ্টি হয়নি। এতে পাহাড়ি ঝোপঝাড়গুলো শুষ্ক খড়কুটোর মতো হয়ে আছে। এই পাহাড়গুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মরুভূমি থেকে ধেয়ে আসা স্যান্টা অ্যানা বাতাস আর তা দাবানলের জলন্ত অঙ্গারগুলোকে উড়িয়ে তিন কিলোমিটার দূরে নিয়ে ফেলছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রাতে স্যান্টা অ্যানা বাতাস দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে আর এই বিপজ্জনক ‘রেড ফ্ল্যাগ’ পরিস্থিতি বুধবার পর্যন্ত বজায় থাকতে পারে।মঙ্গলবার দিনে বাতাসের বেগ ধারণার চেয়ে অনেক কম ছিল, কিন্তু স্থানীয় সময় বুধবার বিকাল প্রায় ৩টার দিক থেকে পর্বতগুলোর উপর বাতাসের বেগ বেড়ে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া পরিষেবা জানিয়েছে।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানিয়েছেন, রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও ১১টি নতুন দাবানল শুরু হয়েছিল, কিন্তু দমকল কর্মী ও সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত থাকায় সেগুলো দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়।কিন্তু ক্যাল ফায়ার জানিয়েছে, আরও তিনটি দাবানল এখনও জ্বলছে। এর একটি পাশের ভেনচুরা কাউন্টিতে আর আরেকটি রিভারসাইড কাউন্টিতে। এগুলো শুরু হয়েছে সোমবার ও মঙ্গলবার থেকে।

লস অ্যাঞ্জেলেসের ময়নাতদন্ত দপ্তর জানিয়েছে, দাবানলে মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে আর এতে মোট মৃত্যুর সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।দাবানলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া ঘরবাড়ি ও স্থাপনার সংখ্যা ১২ হাজারেই স্থির রাখা সম্ভব হয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল