ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুগান্তরের সম্পাদক হলেন কবি আবদুল হাই শিকদার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৫:১২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৫:১২:৫৬ অপরাহ্ন
যুগান্তরের সম্পাদক হলেন কবি আবদুল হাই শিকদার
দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে যোগদান করেছেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে যুগান্তর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম তাকে স্বাগত জানান। আবদুল হাই শিকদার পত্রিকাটির সদ্যবিদায়ী সম্পাদক সাইফুল আলমের স্থলাভিষিক্ত হলেন।কবি আবদুল হাই শিকদার বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক, নজরুল গবেষক ও সংগঠক হিসেবে পরিচিত। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত দুবারের সভাপতি। নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।টিভি উপস্থাপক ও দেশের সমসাময়িক অনুষ্ঠানের জনপ্রিয় আলোচক। এছাড়া তিনি প্রথিতযশা কলামিস্ট হিসেবেও পরিচিত। 
৪৪ বছরের সাংবাদিকতা জীবনে তিনি স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক ‘এখন’-এর প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত সম্পাদক, আমার দেশ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক, দেশের সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফিচার বিভাগ প্রধান, দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক ও সহকারী সম্পাদক, টাইমস বাংলা ট্রাস্টের ম্যাগাজিন ‘বিচিত্রা’ এর সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক মিল্লাত পত্রিকার সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক, সাপ্তাহিক সচিত্র স্বদেশ এর সহকারী সম্পাদক, সিনিয়র সহ-সম্পাদক এবং প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। 

কবি আবদুল হাই শিকদারের জন্ম ১৯৫৭ সালের ১ জানুয়ারি।কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা কৃষিবিদ ওয়াজেদ আলী ও মাতা হালিমা খাতুন। তার সহধর্মিণীর নাম আবিদা শিকদার। পারিবারিক জীবনে আবদুল হাই শিকদার দুই সন্তানের জনক। পুত্র পরম ওয়াজেদ ও মেয়ে প্রকৃতি ওয়াজেদ শিকদার।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার