ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

অটোরিকশাচালকদের মারধরে হাসপাতালে ৩ পুলিশ সদস্য

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৫:৫০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৫:৫০:৩৯ অপরাহ্ন
অটোরিকশাচালকদের মারধরে হাসপাতালে ৩ পুলিশ সদস্য
লক্ষ্মীপুরে সড়কে অভিযান চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাচালকদের মারধরে ট্রাফিক পুলিশের ৩ জন সদস্য আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বাগবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট বড়ুয়া, কনস্টেবল ছোটন ভট্টাচার্য ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া। তাদের সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ জানায়, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের বাড়বাড়ী এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে অটোরিকশা চালকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চালকদের এলোপাতাড়ি মারধরের ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এক পর্যায়ে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন। সিএনজি চালকদের দাবি, মাসোহারা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। অভিযানের নামে গাড়ি আটকিয়ে টাকা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনো কারণ ছাড়াই কয়েকটি গাড়ি আটকিয়ে মামলা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে।ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় চালকরা হামলা চালায়। এতে ৩ জন আহত হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় ট্রাফিক পুলিশের ৩ জনকে আনা হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি শুনেছি।তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, বিস্তারিত জানা নেই। ক্ষতিগ্রস্ত ট্রাফিক পুলিশ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা