ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইরানে পুলিশের বিমান বিধ্বস্ত, নিহত ৩

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৫:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৫:৫৬:০৬ অপরাহ্ন
ইরানে পুলিশের বিমান বিধ্বস্ত, নিহত ৩
ইরানের উত্তরাঞ্চলে বুধবার পুলিশের একটি ছোট প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।পুলিশের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘বুধবার রশত শহরের কাছে একটি হালকা প্রশিক্ষণ বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়। পাইলট, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।নিষেধাজ্ঞাকবলিত ইরান সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির কর্মকর্তাদের মতে, বিমানের পুরনো বহরগুলো চালু রাখতে খুচরা যন্ত্রাংশ সংগ্রহে তাদের সমস্যা হচ্ছে।
১৯৯৫ সাল থেকে ইরানের বিমান পরিবহন শিল্পে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিমান সংস্থাগুলোকে বেসামরিক বিমান বা খুচরা যন্ত্রাংশ কেনার অনুমতি দেওয়া হয়নি। এতে তাদের বহরের একটি অংশ স্থগিত করতে বাধ্য হয়েছে।পূর্ববর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান ও আরো ছয়জন গত বছর মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ২০০৯ সালে ইরানি কম্পানি কাসপিয়ান এয়ারলাইনসের একটি টুপোলেভ-১৫৪ বিমান আর্মেনিয়ায় যাওয়ার পথে একটি মাঠে দুর্ঘটনার শিকার হয়, যার ফলে ১৬৮ জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হন। দুর্ঘটনাটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছিল বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল।

সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা