ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৬:৫০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৬:৫০:৩০ অপরাহ্ন
কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লার সদর দক্ষিণে চার বছরের শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মেহরাজ হোসেন তুষারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক নাজমুল হল শ্যামল এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত মেহরাজ হোসেন তুষার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলী আশরাফের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকোলেটের লোভ দেখিয়ে শিশু নাবিলাকে ধর্ষণ শেষে হত্যা করে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে রাখে মেহেরাজ। দীর্ঘ সময় নাবিলাকে পরিবারের লোকজন না দেখে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরদিন সকালে নাবিলার মরদেহের সন্ধান পাওয়া যায়।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় নাবিলার দাদা আবদুল আজীজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ১৪ দিন পর পুলিশ মেহরাজ হোসেন তুষারকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তি প্রদান করে। দীর্ঘ ৭ বছর আদালতে মামলাটি বিচারাধীন থাকার পর আজ বুধবার কুমিল্লা নারী ও শিশু ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক আসামি মেহরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন।


একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন কালের কণ্ঠকে জানান, এই মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি মেহরাজ জবানবন্দিতে নাবিলাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। আমরা মনে করি, বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে।  নিহত নাবিলার মা হালিমা আক্তার বলেন, গত সাত বছর যাবত মেয়ে হত্যার বিচারের জন্য আমি আদালতের বারান্দায় ঘুরেছি।অবশেষে আমার মেয়ের হত্যাকারীর ফাঁসির আদেশ হয়েছে। এতে আমি সন্তুষ্ট। বিজ্ঞ আদালত যেন দ্রুত ফাঁসির রায় কার্যকর করেন- এটাই আমার চাওয়া। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ