ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, আগুন দিল জনতা গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তদন্ত চলবে বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করে ধন্যবাদ জানালেন শফিকুল আলম ভারতীয় ভিসা নিয়ে সুখবর, বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা

গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:১৭:৪১ অপরাহ্ন
গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
বলিউডের প্রখ্যাত অভিনেতা সাইফ আলি খান গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যমতে, এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাইফকে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা গুরুতর এবং অস্ত্রোপচার চলছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার সময় চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এক ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফের ঘুম ভেঙে যায় এবং বাধা দেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্ত তাকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার সময় সাইফের স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও বাড়িতে উপস্থিত ছিলেন। তবে তিনি আহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

বান্দ্রা থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটিকে ডাকাতির উদ্দেশ্য বলে মনে করা হলেও পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঠিক কারণ জানতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

সাইফ আলি খান সম্প্রতি সপরিবারে নতুন বছর উদযাপন শেষে সুইজারল্যান্ড থেকে মুম্বাই ফিরেছিলেন। তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন।

ঘটনার পর বলিউডসহ তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে সাইফের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান

প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান