ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:৫০:৩৩ অপরাহ্ন
নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই চুক্তি তার গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের ফলস্বরূপ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ২৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চুক্তিটি নিশ্চিত করেন। ট্রাম্প লেখেন, "গত নির্বাচনে আমার জয় বিশ্বকে বার্তা দিয়েছে যে আমার প্রশাসন শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এবং সব আমেরিকান ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে।"

তিনি আরও বলেন, "এই খবরে আমি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবে।"

ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, "স্টিভ এবং জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।"

তিনি বলেন, "আমাদের দল শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান কিছু অর্জনের শুভ সূচনা।"

এদিকে, যুদ্ধবিরতির আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ জানান, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস প্রায় আড়াইশো জনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়। ইসরায়েল বলছে, হামাস এখনও ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে, হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৬৫ জন। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো মনে করছে, আহত ও নিহতের সংখ্যা আরও বেশি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের