ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০১:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০১:১৭:০৪ অপরাহ্ন
এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য দোষীদের শনাক্ত ও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "বাংলাদেশে জনতার হিংস্রতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। যারা দেশের শান্তি, সম্প্রীতি এবং আইনশৃঙ্খলার ক্ষতিসাধনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। এরপর সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলা চালানো হয়। হামলায় লাঠি, বাঁশ দিয়ে বেশ কয়েকজনকে বেধড়ক পেটানো হয় এবং এ ঘটনায় অন্তত ৮ জন আহত হন, যার মধ্যে সাংবাদিকও রয়েছেন।

এ হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যবই থেকে 'আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয় এনসিটিবি। এরপর, ওই গ্রাফিতি বাতিলের প্রতিবাদে পাহাড়ি সংগঠনগুলো নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী