ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

জেগে উঠেছে আগ্নেয়গিরি, হাজারো মানুষকে সরালো ইন্দোনেশিয়া

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০২:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০২:১৯:৫৭ অপরাহ্ন
জেগে উঠেছে আগ্নেয়গিরি, হাজারো মানুষকে সরালো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ হালমাহেরার মাউন্ট ইবু আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে দ্বীপটির হাজারো বাসিন্দাকে।

বুধবার সকালের পর থেকে মাউন্ট ইবু থেকে লাভা ও ধোঁয়া নির্গত হতে শুরু করে। স্থানীয় ভূতত্ত্ব কর্মকর্তারা জানান, মাউন্ট ইবু থেকে নির্গত ধোঁয়া ৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠেছে। এটি চলতি বছর ২০২৫ সালে পঞ্চমবারের মতো সক্রিয় হলো।

হালমাহেরা দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রধান ওয়াওয়ান গুনাওয়ান আলী জানান, সক্রিয় হওয়ার পর সন্ধ্যার মধ্যেই প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পর্বতের আশপাশের ৫টি গ্রাম খালি করার কাজ চলছে।

দীর্ঘদিন ঘুমন্ত থাকা এই আগ্নেয়গিরি ২০২৪ সালের জুনে প্রথম সক্রিয় হয়। তবে চলতি জানুয়ারিতে এটি ভয়াবহভাবে সক্রিয় হয়ে ওঠে। মাসের প্রথম সপ্তাহেই চারবার লাভা ও ধোঁয়া নির্গত করে। বুধবার থেকে শুরু হওয়া উদ্গিরণ বিশেষজ্ঞদের মতে, অত্যন্ত বিপজ্জনক।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের "রিং অব ফায়ার" অঞ্চলে অবস্থান করায় ইন্দোনেশিয়া ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত। গত বছর ফ্লোরেস দ্বীপে জোড়া আগ্নেয়গিরির সক্রিয়তায় ৯ জন নিহত হন।

সূত্র: জিও নিউজ

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট