ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

কিশোরগঞ্জে নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৯:০৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৯:০৪:০৩ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে সাহারা (৫০) নামে এক নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার আইস কোম্পানি মোড়ের ভজন মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।জানা যায়, ভৈরবপুর দক্ষিণপাড়া আইস কোম্পানির মোড়ে ভজন মিয়ার দুই ভাড়াটিয়া আবুল মিয়ার স্ত্রী সাহারা বেগমের সঙ্গে অপর ভাড়াটিয়া রতন মিয়ার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে বাসায় অতিরিক্ত লোকা আসাকে কেন্দ্র করে কয়েক দিক আগে থেকেই ঝগড়া চলে আসছিলো। বুধবার বিকেলে সাহারা বেগম মালামাল নিয়ে চলে যাত্তয়ার সময় আবারো দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে খোদেজার স্বামী রতন মিয়া ও অন্যরা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এলাকাবাসী জড়িত সবাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।নিহতের মেয়ে শায়লা জানান, আজকে সাতদিন ধরেই বাসায় অতিরিক্ত লোক আসা নিয়ে ভাড়াটিয়া রতন মিয়ার স্ত্রী খোদেজার সঙ্গে ঝগড়া চলে আসছিলো। তারই জের ধরে আজকে আবারো কথা কাটাকাটি শুরু হলে খোজেদার স্বামী ও তার পরিবারের সদস্যরা মায়ের ওপর বাঁশ নিয়ে হামলা করে এবং পিটিয়ে হত্যা করে। তারা এই হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।ভৈরব থানার পরিদর্শক তদন্ত শাহিন মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় পাঠাই। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চারজনকে আটক করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।’
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য