ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না, আগের মতো ৫ শতাংশই থাকছে

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০২:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০২:২৫:০৬ অপরাহ্ন
রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না, আগের মতো ৫ শতাংশই থাকছে
রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলেও এনবিআর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর। এর আওতায় রেস্তোরাঁর খাবারের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে এ সিদ্ধান্তের পর থেকেই এর বিরোধিতা করে আসছিল রেস্তোরাঁ মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এর পরিপ্রেক্ষিতে রেস্তোরাঁর ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনবিআর।

এ বিষয়ে এনবিআরের সদস্য (মূসক নীতি) বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমাতে রেস্তোরাঁর ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, সীমিত ও মধ্যম আয়ের মানুষদের স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রেস্তোরাঁ মালিকরা বলছেন, ভ্যাট বাড়ানো হলে মানসম্মত রেস্তোরাঁগুলো ক্ষতির মুখে পড়তো। কারণ, বাড়তি ভ্যাটের কারণে খাবারের দাম বেড়ে যেত, যা গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতো।

তবে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের ফলে এই খাতের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এতে রেস্তোরাঁ ব্যবসা টিকে থাকার সুযোগ পাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা