ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

অস্ত্রোপচার পর আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলী খানকে

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৩:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৩:০০:১৩ অপরাহ্ন
অস্ত্রোপচার পর আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলী খানকে
বলিউড অভিনেতা সাইফ আলী খান বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ছুরি দিয়ে গুরুতর আহত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর সাইফ আলী খান এখন শঙ্কামুক্ত।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাইফের মেরুদণ্ডের পাশে ও ঘাড়ে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল সকালে তাঁর স্বাস্থ্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ দুপুরে সাইফ আলী খানের জনসংযোগ টিম থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।’

বিবৃতিতে সাইফের পরিবার হাসপাতালের চিকিৎসক এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভক্তদের উদ্বেগ ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সকালে সাইফের স্ত্রী কারিনা কাপুর খান এক বিবৃতিতে বলেন, ‘সাইফ আহত হয়েছে এবং চিকিৎসাধীন। পরিবারের সবাই ভালো আছে। পুলিশ তদন্ত করছে। মিডিয়া ও ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ জানাচ্ছি। আপনাদের উদ্বেগ ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

পুলিশ জানিয়েছে, হামলাকারী এক বা একাধিক ব্যক্তি হতে পারে। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। সাইফের বাসার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা