ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ট্রাইব্যুনালে শহীদ মুগ্ধর পরিবারের অভিযোগ দায়ের

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৩:৫০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৩:৫০:১৫ অপরাহ্ন
ট্রাইব্যুনালে শহীদ মুগ্ধর পরিবারের অভিযোগ দায়ের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় শহীদ মুগ্ধর পরিবার অভিযোগ দাখিল করে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, অভিযোগ দাখিল শেষে শহীদ মুগ্ধর পরিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

২০২৩ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় মুগ্ধের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, “কারও পানি লাগবে ভাই, পানি?” এই ভিডিও আন্দোলনের সময় ব্যাপক আলোড়ন তোলে। কিন্তু গত ১৮ জুলাই উত্তরার আজমপুরে আন্দোলন চলাকালে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।

মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করার পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপিতে) এমবিএ করছিলেন।

শহীদ মুগ্ধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান এবং মায়ের নাম শাহানা চৌধুরী। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম