ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

১৭ বছর পর কারামুক্ত বাবর

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৩:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৩:৫৩:৪০ অপরাহ্ন
১৭ বছর পর কারামুক্ত বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর অবশেষে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ১৪ জানুয়ারি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন, যা বাবরের বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পাওয়ার পথ সুগম করে।

বাবরের মুক্তির খবরে নেত্রকোনা-৪ নির্বাচনী এলাকা এবং ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মুক্তির আনন্দে ঢাকাসহ বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ করা হয়েছে। কারাগার থেকে বের হলে বাবরকে বরণ করে নিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অপেক্ষায় ছিল। এখন তিনি জনগণের সেবায় ফিরে আসতে চান।”

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়া বাবরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছিল। তবে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর একে একে তার সব মামলায় আপিল শুনানি শেষে তিনি খালাস পান।

গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর তার মুক্তির পথ পরিষ্কার হয়। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা