ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৪:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৪:০৫:১৩ অপরাহ্ন
সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি
বিএনপি আগামীকাল (১৬ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই বৈঠকে বিএনপির প্রতিনিধি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

এর আগে ১৪ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, "এটা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। এক দিনের নোটিশে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।"

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক আহ্বান করেছেন। বৈঠকটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে, এবং এতে অংশগ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা