ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বরিশালে আসামি ধরতে গিয়ে দগ্ধ সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন
বরিশালে আসামি ধরতে গিয়ে দগ্ধ সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু
বরিশালে আসামি গ্রেপ্তার করতে গিয়ে দুর্ঘটনায় দগ্ধ পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন।শুক্রবার (১৭ জানুয়ারি) নিজ গ্রামের বাড়ি বরগুনায় তাকে দাফন করা হবে।এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়। মেহেদী বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের বিমানবন্দর থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন।জানা গেছে, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে এক ইট ভাটায় অগ্নিদগ্ধ হন এসআই মেহেদী হাসান। এ সময় তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় পাঠানো হয়। ঢাকায় বার্ন ইউনিটে টানা ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার বিকেলে তিনি হার মানেন।

মেহেদী হাসানের বাড়ি বরগুনা জেলায়। তিনি পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এস আই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।মেহেদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা