ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৪:৫২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৪:৫২:৩১ অপরাহ্ন
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ